NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ফিফা র‍্যাংকিং শীর্ষে স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ফিফা র‍্যাংকিং শীর্ষে স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

ফিফা র‍্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখেই বছর শেষ করল স্পেন। ফিফার প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ইউরো চ্যাম্পিয়নরা। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে অপরিবর্তিত।

সোমবার (২২ ডিসেম্বর) ফিফার প্রকাশিত হালনাগাদে আগের মতো ১৮০ নম্বরে আছে হামজা চৌধুরীদের দল। তবে পয়েন্ট কমেছে। হাভিয়ের কাবরেরার শিষ্যদের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে হয়েছে ৯১১.১।

র‌্যাংকিয়ে শীর্ষে থাকা স্পেনের পরই আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮৭৩.৩৩। শীর্ষ পাঁচের তিন নম্বরে আছে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), এরপর ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

র‍্যাংকিংয়ের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে। এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। টুর্নামেন্টের রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে ৬৪ নম্বরে।

এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম। তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার।