NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সাইমনের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম

>
সাইমনের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু। 

এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। এই প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা। 

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’

তিনি আরও জানান, সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটি অনুদান পায় ৭০ লাখ টাকা।