NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে মল্লিকা শেরওয়াত


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে মল্লিকা শেরওয়াত

বলিউডের সাহসী চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে সম্প্রতি দেখা গেল হোয়াইট হাউসে—তাও আবার ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করতেই শুরু হয় জোর চর্চা। প্রশংসার পাশাপাশি উঠতে থাকে নানা প্রশ্নও।

হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনার বহু বছরের পুরোনো এক ঐতিহ্য।

প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও ‘ফার্স্ট ফ্যামিলি’র তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ পান হাতে গোনা কিছু হাই-প্রোফাইল অতিথি। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বলিউডের ‘মার্ডার’ খ্যাত অভিনেত্রী।

 

মল্লিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, হোয়াইট হাউসের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সন্ধ্যার আরেকটি ছবিতে ফার জ্যাকেটের সঙ্গে গোলাপি পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

শুধু ছবি নয়, অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের একটি ভিডিওও পোস্ট করেছেন তিনি।

 

Mallika Sherawat attends White House Christmas dinner, calls invite  “surreal” - News India Times

পোস্টের ক্যাপশনে মল্লিকা লেখেন, “হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া একেবারেই বিমূর্ত অনুভূতি। কৃতজ্ঞ।”

এই পোস্ট সামনে আসতেই কমেন্ট সেকশন ভরে যায় প্রতিক্রিয়ায়।

অনেকেই মল্লিকার লুকের প্রশংসা করেন, শুভেচ্ছাও জানান। তবে প্রশংসার পাশাপাশি ছিল কৌতূহল ও কটাক্ষ। এক নেটিজেন লেখেন, “অভিনন্দন! কিন্তু আপনি আমন্ত্রণ পেলেন কীভাবে? জানতে ইচ্ছে করছে।” আরেকজনের মন্তব্য, “লোক দেখানো।”

 

উল্লেখ্য, ‘মার্ডার’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মল্লিকা শেরওয়াত।

যদিও সাম্প্রতিক সময়ে তার ছবিগুলো তেমন সাফল্য পায়নি। শেষবার তাকে দেখা গেছে ‘ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও’ ছবিতে, যেখানে তিনি ছিলেন পার্শ্বচরিত্রে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি।