NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

২০২৬ সালে নতুন পরিকল্পনা সামান্থার


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

২০২৬ সালে নতুন পরিকল্পনা সামান্থার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। সেই কথা প্রকাশ্যে বলেছিলেনও তিনি। কিন্তু ২০২৬ সাল নিয়ে অন্য রকমের পরিকল্পনা কথা ভাবছেন অভিনেত্রী। জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না তিনি। সেই জায়গায় শান্তি খুঁজে পেতে চান। আগামী বছর এমনই কিছু পরিকল্পনার কথা ভেবে রেখেছেন সামান্থা রুথ প্রভু।

নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে সামান্থা জানিয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে তিনি নতুন বছরে মন দেবেন। জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে চান। সেই সঙ্গে সুস্বাস্থ্যের জন্য যা যা করণীয়, তা করবেন তিনি। কাছের ও মূল্যবান সম্পর্কগুলোতে আরও বেশি করে মন দেবেন অভিনেত্রী। নিজের মনের কথা শুনবেন। এমন কিছু কাজ করবেন, যার স্থায়িত্ব রয়েছে। কারণ ও উপলক্ষ নিয়ে সবটা করবেন।

সামান্থা বলেন, জীবনে সমতা ও মনের ভেতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্য, খ্যাতি ও উত্তেজনার ওপরে তিনি মানসিক শান্তিকে রাখতে চান। ২০২৬ সালে শুধু অভিনেত্রী হিসাবেই নয়, একজন ভালো মানুষ হিসাবে উন্নতি করতে চান বলে জানান সামান্থা।

 

 

 

উল্লেখ্য, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার নির্মাতা রাজ নিদিমোরুকে। ১ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। এর আগে ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন অভিনেত্রী। ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন সামান্থার সাবেক স্বামী নাগ চৈতন্য।