NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সুন্দরতম গোল দিয়ে ‘পুসকাস’ জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

সুন্দরতম গোল দিয়ে ‘পুসকাস’ জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার সান্তিয়াগো মন্তিয়েল। অসাধারণ সেই গোলের সুবাদে ফিফার ‘দা বেস্ট’ অনুষ্ঠানে বছরের সুন্দরতম গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

আর্জেন্টিনার শীর্ষ লিগে ইন্দেপেন্দিয়েন্তের জার্সিতে খেলে এই কীর্তি গড়েন মন্তিয়েল। গত ১১ মে ইন্দেপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ম্যাচে তার করা গোলটি মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনায় আসে।

 

ম্যাচে কর্নার থেকে আসা বলে রিভাদাভিয়ার এক খেলোয়াড় হেডে ক্লিয়ার করলে বল ডি-বক্সের বাইরে চলে আসে। সেখানে অবস্থান করছিলেন মন্তিয়েল। তাকে চ্যালেঞ্জ জানাতে আসা এক ডিফেন্ডারকে এড়িয়ে তিনি ঘুরে যান। তখন তার পিঠ ছিল গোলের দিকে—পোস্ট কিংবা গোলরক্ষকের অবস্থান দেখার কোনো সুযোগই ছিল না।

তবু বাঁ পায়ের দুর্দান্ত ওভারহেড কিকে বল জালে পাঠিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

 

গোলটি নিয়ে পরে মন্তিয়েল বলেন, এটি কোনো পরিকল্পিত চেষ্টা ছিল না।

‘আমি আসলে কিছুই ভাবিনি, শুধু শট নিয়েছি,’ বলেন তিনি।

আর্জেন্টিনার তৃতীয় ফুটবলার হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন মন্তিয়েল।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন আলেহান্দ্রো গারনাচো। উল্লেখ্য, আর্জেন্টিনার মতো ব্রাজিলের ফুটবলাররা তিনবার এই পুরস্কার জিতলেও অন্য কোনো দেশ একাধিকবার তা জিততে পারেনি। 

 

মন্তিয়েল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গনসালো মন্তিয়েলের চাচাত ভাই। গত বছরের ১১ আগস্ট থেকে চলতি বছরের ২ আগস্টের মধ্যে হওয়া গোলগুলোর মধ্য থেকে দর্শনীয় ১০টি গোল পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। সেখান থেকেই সেরা হিসেবে নির্বাচিত হয় মন্তিয়েলের অবিশ্বাস্য এই বাইসাইকেল কিক।