NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি

ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। 

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন জেলেনস্কি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত। এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন।

 

 

 

কিয়েভের ভাষায়, এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড়। কারণ, বহু বছর ধরে ন্যাটো সদস্য পদকেই রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে এসেছে।

জেলেনস্কি বলেন, ‘আজ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ–৫–এর মতো নিরাপত্তা নিশ্চয়তা, পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের কাছ থেকেও নিরাপত্তা নিশ্চয়তা—এবং কানাডা, জাপানসহ অন্যান্য দেশগুলোর কাছ থেকেও। এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো আমাদের জন্য ভবিষ্যতে আরেকটি রুশ আগ্রাসন ঠেকানোর সুযোগ। আর এটি আমাদের পক্ষ থেকে একটি সমঝোতা।’

শান্তি আলোচনা নিয়ে বৈঠকের জন্য রোববার বার্লিনে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনা। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে তারা ইউক্রেন এবং ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।