NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সজল-শখের ‘যে গল্প বলা হয়নি’


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৩১ এএম

>
সজল-শখের ‘যে গল্প বলা হয়নি’

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি আব্দুন নূর সজল ও আনিকা কবির শখ। একসঙ্গে বেশ কিছু নাটকে দেখা গেছে দুজনকে। এবার তাদের নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘যে গল্প বলা হয়নি’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান।

এতে ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন সজল, আর ঝুম্পা চরিত্রে শখ। এছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, বাসার বাপ্পী প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণ করেছেন হোসাইন আরমান। আবহ সংগীত করেছেন সোহেল রাজ।

‘সাত্তার সাহেবের পুরনো দু’তলা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির একটি ফ্ল্যাটে মেয়ে ঝুম্পাকে নিয়ে বসবাস করেন তিনি। অনেক আগে সাত্তারের স্ত্রী মারা গেছেন। তারপর থেকে ঝুম্পা এ সংসার সামলে রাখেন। সংসার সামলাতে গিয়ে তার পড়াশোনা বেশি দূর আগায়নি।

খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশাও করেন না ঝুম্পা। নিজের কাজ শেষে একটি গল্পের বই নিয়ে ছাদের কোণায় বসে থাকেন। মাঝে সাঝে একা একাই কাকপাখির সঙ্গে কথা বলেন। ছাদের কোণায় দু’ কামরার চিলেকোঠায় ভাড়া থাকেন বয়স্ক এক হস্ত বিশারদ। তার সঙ্গেও কখনো কখনো জমিয়ে আড্ডা দেন ঝুম্পা। কিন্তু ওই চিলোকোঠায় নতুন ভাড়াটে এসেছে এক যুবক। কেমন যেন কঠিন চোখে মাঝে মাঝে ঝুম্পার দিকে তাকায় সে। গল্প মোড় নেয় অন্যদিকে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।