NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল।  গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এ দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আইডিএফ বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ।

 

 

 

 

আইডিএফের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তাকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন ওই কর্মকর্তা।

যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র।

হামাসের একটি সূত্র বলেছে, অতীতে হামাসের গাজা নগরীর ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনটির অন্যতম বড় ও সবচেয়ে সজ্জিত ইউনিট ছিল।