NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির স্ত্রী যুক্তরাজ্যে বড় হলেও তার মূল বাড়ি বাংলাদেশের সিলেটে। সেই হিসেবে মঈনকে ডাকা হয় ‘সিলেটের জামাই’।

জামাইকে এবার আপ্যায়ন করার সুযোগ পাচ্ছেন সিলেটবাসী। মঈন আলিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন সিলেট টাইটান্স। সেই খবর নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দোলাভাই যেহেতু আইচ্ছইন তে তো সিলেটবাসি ইবার মিষ্টি খাইলাইতা, ইনশাআল্লাহ।’

নিলামের পর দলগুলো বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করেছে। সেভাবেই চুক্তিবদ্ধ হয়েছেন মঈন আলি। সাবেক এই তারকা অলরাউন্ডার বিপিএলে দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার আসরে খেলেছেন।

২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।