NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২ সেপ্টেম্বর শুরু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২ সেপ্টেম্বর শুরু
নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ কনভেনশন আগামী ২-৪ সেপ্টেম্বর। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘‘চতুর্থ বাংলাদেশ সম্মেলন ২০২২”। “আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি,বাংলায় ভাসি বাংলায় জেগে রই’’ “সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।’’ আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ। বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। আমাদের এবারের আয়োজনে আপনাদের বিনীত আমন্ত্রণ এবং আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা। বর্ণাঢ্য এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের নজরুল সম্রাজ্ঞী ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, কনক চাঁপা, বাউল শিল্পী কালা মিয়া, সেলিম চৌধুরীসহ প্রবাসের একঝাক তারকা শিল্পী। এই সম্মেলনের কনভেনর চৌধুরী সারওয়ার হাসান এমডি, মেম্বার সেক্রেটারী আলমগীর খান আলম, চেয়ারম্যান নুরুল আজিম, প্রেসিডেন্ট শাহীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোশারফ মিয়া, চীফ কো-অডিনেটর আহসান হাবিব এবং কো কনভেনর নুরুল আমিন বাবু, হাসান জিলানী, হেলাল মিয়া। তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল।