NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইচ্ছে করেই স্টাম্পিং করলেন না ব্যাটসম্যানকে


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ইচ্ছে করেই স্টাম্পিং করলেন না ব্যাটসম্যানকে

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিচিত্র সব ঘটনা ঘটছে। যেখানে ডেজার্ট ভাইপার্সের ব্যাটসম্যান ম্যাক্স হোল্ডেনকে স্টাম্পিং আউট করার সুযোগ পেয়েও আউট করেননি এমআই এমিরেটসের উইকেটরক্ষক নিকোলাস পুরান। 

অনেক সময় দ্রুতগতিতে রানআউট করার চেষ্টায় বল ফসকানো কিংবা ব্যাটসম্যানের ক্ষিপ্রতায় স্টাম্পিং আউট মিস হওয়ার ঘটনা ঘটে। তবে নিকোলাস পুরান সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আউট করেননি হোল্ডেনকে। চাঞ্চল্য তৈরি করা সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

পুরান-হোল্ডেনের সেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে আফগান তারকা রশিদ খানের করা ম্যাচের ১৬তম ওভারে। পুরান রানআউট না করায় বিস্ময়ের সঙ্গে টিভি ধারাভাষ্যকার বলতে থাকেন, ‘ওহ! তিনি স্টাম্পিং করলেন না। তাকে স্টাম্পিং আউট করলেন না।’

আরেকজন বলেন, ‘আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিয়েছেন। (পপিং ক্রিজ থেকে ব্যাটারের) বেশ দূরত্ব থাকায় এটি স্টাম্পিং করা যেত।’ চাঞ্চল্যকর ওই দৃশ্যে আম্পায়ারকেও মুচকি হাসতে দেখা যায়।

মূলত মন্থর গতিতে ব্যাট করছিলেন ডেজার্ট ভাইপার্সের ব্যাটার ম্যাক্স হোল্ডেন। ফলে তার উইকেট টিকিয়ে রাখাই এমিরেটসের জন্য মঙ্গল। ধারণা করা হচ্ছে–সেই কারণেই তাকে আউটের সুযোগ পেয়েও কাজে লাগাননি পুরান!

তবে এমআই এমিরেটসের সেই কৌশল বেশিক্ষণ কাজে লাগেনি। কারণ এক বল পরেই তাকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। ক্রিজ ছাড়ার আগে ৩৭ বলে ৩টি চারের সাহায্যে ৪২ রান করেছেন হোল্ডেন। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার পরবর্তী ৪ ওভারে ৪১ রান তুলে ভাইপার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৯ রান। সেই লক্ষ্য তাড়ায় এমআই এমিরেটসের শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ১৪ তুলে ১ রানের ব্যবধানে হেরে যায় সাকিব-রশিদ-পুরানদের দলটি।

এর আগের ম্যাচে মন্থর গতিতে রান তোলায় সাকিব আল হাসানকে রিটায়ার্ড হার্ট করে তুলে নিয়েছিল এমআই এমিরেটস। ১২ বলে ১৬ রান করে তিনি ক্রিজ ছাড়েন। এরপর বল হাতে উইকেটশূন্য থেকে ২ ওভারে ২৭ রান খরচ করেন সাবেক এই বাংলাদেশি অধিনায়ক। সেই ম্যাচে বাজে পারফরম্যান্সের দরুন গতকাল একাদশেও জায়গা মেলেনি সাকিবের। তবে তার মতোই রিটায়ার্ড হার্টের নজির দেখায় প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। শেষ পর্যন্ত ১ রানে জিতে তাদের সেই কৌশল কাজে লেগেছে।