NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সিরিজ জিতেও জরিমানা দিল ভারত


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

সিরিজ জিতেও জরিমানা দিল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। টিম ইন্ডিয়া সিরিজ জিতলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ধীর ওভাররেটের কারণে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। 

আমিরাতের আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, সময়ের অনুমতি বিবেচনা করার পর লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল লক্ষ্য ওভার থেকে দুই ওভার কম খেলেছে। তাই ভারতকে আইসিসি কোড অফ কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। 

এই ধারার প্রেক্ষিতে, নির্ধারিত সময়ে ওভার না খেলার জন্য খেলোয়াড়দের প্রতি ওভার ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়। ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়ারেরে সেঞ্চুরিতে ভর করে ৩৫৮ রানের রেকর্ড গড়েও হেরে যায় ভারত।

তবে সিরিজের শেষ ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৭১ রানের টার্গেট তাড়ায় ৬১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ভারত। দলের জয়ে তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল ১২১ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৭৩ বলে ৭টি চার আর তিন ছক্কায় ৭৫ রান করেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৪৫ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন সাবেক আরেক অধিনায়ক বিরাট কোহলি।