NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গুম-নির্যাতনের মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

গুম-নির্যাতনের মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদে সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ৷ 

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। সকালে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। 

সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। 

এদিকে, আশুলিয়া ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এদিন হাজির করা হয় এ মামলার গ্রেফতার ৯ আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এ মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন।