NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি: পুতিন


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি: পুতিন

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদির পুতিন। খবর বিবিসি’র

তবে তিনি এরমাঝেই ইউরোপের বিরুদ্ধে হুমকি ছুঁড়ে রেখেছেন। মস্কোর অন্য স্থানে মঙ্গলবার (২ ডিসেম্বর) একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন, সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন। পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে কড়া বার্তা দেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ইউরোপ নিজেই ইউরোপীয় সমাধান প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে। এসময় রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, তারা কোনো শান্তিপূর্ণ এজেন্ডায় নেই। বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।

 

 

এসময় ইউরোপের দেশগুলোকে হুমকি ছুঁড়ে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপ যে শর্তগুলো দিচ্ছে, সেগুলো রাশিয়ার কাছে ‘গ্রহণযোগ্য নয়’। আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না। কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায়। আর আমরা এখনই প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশে এটি একটি স্পষ্ট ও কঠোর বার্তা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভেস্তে যেতে পারে পুতিন-উইটকফ আলোচনা। তবে প্রস্তাবিত এই চুক্তির আড়ালে ‘গোপন খেলা’ চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ডাবলিন সফরে থাকাকালে জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছি।’ এসময় তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে সেটি মস্কো আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।