NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘আলহামদুলিল্লাহ বাস ভাড়া অনেক কমেছে, আর ফাজলামি করবেন না প্লিজ’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৫:১৭ এএম

>
‘আলহামদুলিল্লাহ বাস ভাড়া অনেক কমেছে, আর ফাজলামি করবেন না প্লিজ’

জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমায় দূরপাল্লা ও মহানগরে বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর এ সিদ্ধান্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অনেকে নিউজ সাইটে কমেন্ট করে প্রতিবাদ জানিয়েছেন।

ফেসবুকে নাসির আহমেদ নামের একজন পোস্ট দিয়ে লিখেছেন, ‘প্রতি ১০০ কিলোমিটারে বাস ভাড়া কমেছে ৫ টাকা। বলেন মারহাবা...’

আহক্বার মুহাম্মাদ ইলিয়াস নামের একজন লিখেছেন, ‘প্রতি কিলোমিটারে বাস ভাড়া পাঁচ পয়সা কমানো হয়েছে। তার মানে প্রতি বিশ কিলোমিটারে এক টাকা কমেছে। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি সমস্যার কারণে যে কষ্ট হয় তারচেয়ে বেশি কষ্ট হয় আপনাদের এসব তামাশা দেখে। দোহাই লাগে আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কমপক্ষে এসব তামাশা বন্ধ করুন। জনগণের কষ্ট কম হবে।’

মাজেদুল হাসান তপু নামের একজন লিখেছেন, ‘সারা দেশে কিলোমিটার প্রতি বাস ভাড়া কমানো হয়েছে পাঁচ পয়সা। এই হিসাব মতে ঢাকা-জামালপুরের দূরত্ব ১৭১ কিলোমিটার আর বাস  ভাড়া কমেছে ৮.৫৫ টাকা। বি. দ্র. টোটালি ভাড়া বাড়ছিল ১৫০, আগে ছিল ৩৫০ এখন ৫০০। তো এখন ৮.৫৫ টাকা কমিয়ে ৪৯১.৪৫ টাকা করার জন্য আমরা চিরকৃতজ্ঞ।’

মাহমুদুল হাসান নয়ন লিখেছেন, ‘বাসভাড়া কিলোমিটারে কমেছে ৫ পয়সা। এসি রুম বসে আর দামী প্রাইভেট গাড়িতে চড়েই এমন অদূরদর্শী ও হাস্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’