NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অস্ট্রেলিয়ায় খোলা আকাশের নিচে মলত্যাগ করে বিপাকে ভারতীয় নাগরিক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

অস্ট্রেলিয়ায় খোলা আকাশের নিচে মলত্যাগ করে বিপাকে ভারতীয় নাগরিক

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয় নাগরিকের মলত্যাগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি খোলা জায়গায় মলত্যাগ করছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা কার্টার। 

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি কী করছেন। প্রশ্ন শুনে ওই ব্যক্তি তাড়াতাড়ি প্যান্ট তুলে বলেন যে তিনি শুধু প্রস্রাব করছিলেন। তবে কার্টারের দাবি ছিল, তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছিলেন।

ঘটনার সময় কার্টার উত্তেজিত স্বরে তাকে ধমক দেন। তিনি ব্যক্তির পায়ের কাছে মাটিও ছুড়ে দেন। পরে কার্টার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন, ‘এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বিরক্তিও দেখিয়েছেন। আবার কয়েকজন আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করেন, যা সমালোচনার জন্ম দিয়েছে।

অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।