NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

জিম্বাবুয়ে অধীর আগ্রহ নিয়ে ম্যাচটা দেখছিল। যদি কিছু একটা হয়ে যায়! তবে শেষমেশ সেই ‘কিছু একটা’ আর হয়নি। সেটা হতে হলে পাকিস্তানকে জিততে হতো শ্রীলঙ্কার বিপক্ষে, তবে শেষ ওভারে ১০ রানের সমীকরণ স্বাগতিকদের মেলাতে দেয়নি লঙ্কানরা। আর তাতেই ৬ রানের জয় নিয়ে নিজেরা সমীকরণ মিলিয়ে চলে যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৪ রান। কামিল মিশারা ৪৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ২৩ বলে ৪০ রান। 

জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৪ রানে, আর অধিনায়ক দাসুন শানাকা যোগ করেন ১৭ রান। অতিরিক্ত ছিল ১৩। শুরুতে কয়েকটি দ্রুত উইকেট হারালেও পরের জুটিগুলো স্কোর স্থিতিশীল করে।

জবাবে ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় ১৭৮ রানেই, ৭ উইকেটে। সালমান আগা সর্বোচ্চ ৬৩* রান করেন। তাকে সহায়তা করেন উসমান খান ৩৩ এবং মোহাম্মদ নাওয়াজ ২৭ রান করে। 

আক্রমণাত্মক শুরু সত্ত্বেও পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ফলে লক্ষ্যের সাত রান আগে গিয়ে থেমে যেতে হয় স্বাগতিকদের।