NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

রুক্মিণীকে ছাড়া ‘দ্রৌপদী’ হবেই না, দাবি পরিচালকের


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৫, ১১:১১ এএম

রুক্মিণীকে ছাড়া ‘দ্রৌপদী’ হবেই না, দাবি পরিচালকের

ঘটনা ২০২৩ সাল। টালিউড পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ‘নটী বিনোদিনী’র শুটিং তখনো শেষ হয়নি। আচমকা গুঞ্জন ওঠে— তার দ্বিতীয় সিনেমা মহাভারতের 'দ্রৌপদী' নিয়ে। নায়িকা আরও একবার রুক্মিণী মৈত্র! 

কিন্তু ২০২৫ সালের শেষ, দুই বছর পেরিয়ে পরিচালকের দ্বিতীয় বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ শুক্রবার (২২ নভেম্বর) মুক্তি পেল। অথচ ‘দ্রৌপদী’ সিনেমা নিয়ে কোনো টুঁ শব্দ নেই পরিচালকের। কেন? এ সিনেমাটি কি পরিচালক নির্মাণ করবেন না? দ্বিতীয় সিনেমার বিশেষ প্রদর্শনে একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা রামকমল মুখোপাধ্যায়।

পরিচালক বলেন, ‘নটী বিনোদিনী’র মতো ‘দ্রৌপদী’ও তার স্বপ্নের প্রজেক্ট। নির্মাণ করব না এমনটি নয়। চিত্রনাট্যও তৈরি। কিন্তু নির্মাণের আগে অনেক কিছু ভাবতে হয়। 

তিনি বলেন, সিনেমার বাজেট অনেক বড়। কারণ মহাভারতের অনেক চরিত্রকেই এখানে দেখা যাবে। তাদের পোশাক, সেট তৈরি, আউটডোর শুটিংসহ সবটাই অনেক বড় খরচসাপেক্ষ। এত টাকা দিয়ে সিনেমা নির্মাণ হবে বলেই সিনেমার বাণিজ্যিক দিকটি আগাম ভাবতে হচ্ছে। 

পরিচালক বলেন, সিনেমা কেমন চলবে সেটিও ভাবতে হয় বর্তমান পরিস্থিতিতে। কারণ আমায় তো প্রযোজকের টাকা ফেরত দিতে হবে। 

এ সিনেমার যৌথ প্রযোজক হিসাবে নাম উঠে এসেছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের নাম। দেব সেই সিনেমা প্রযোজক এবং এর পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। সেই সিদ্ধান্ত মতাবেক রুক্মিণীই নিশ্চয়ই দ্রৌপদী হবেন? রামকমল বলেন, একেবারেই তা-ই। বাংলায় ‘দ্রৌপদী’ বানালে রুক্মিণীই নায়িকা। 

দেব-রুক্মিণী ছাড়াও এ সিনেমায় আরও কিছু অভিনেতার নাম একই সঙ্গে প্রকাশ্যে আসে। যেমন রূপা গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, জিৎসহ অনেকেই। যদিও পরিচালক অভিনেতা-অভিনেত্রীদের নাম প্রকাশে নারাজ। 

উল্লেখ্য, পদ্মভূষণজয়ী ওড়িয়া লেখিকা প্রতিভা রায়ের ‘যাজ্ঞসেনী’ অবলম্বনে ‘দ্রৌপদী’ সিনেমাটি তৈরি হবে। শুটিং হতে পারে মহারাষ্ট্র ও হায়দরাবাদে।