NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আগুন


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আগুন

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয়।

জানা যায়, হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’

আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।

দুই সপ্তাহব্যাপী এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারও মানুষ অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শেষ দিন শুক্রবার, ২১ নভেম্বর। তবে আগে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতা তৈরির প্রয়োজন হলে সময় বাড়ানো হতে পারে।