NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’ বাধিয়ে দিলেন পরিচালক?


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’ বাধিয়ে দিলেন পরিচালক?

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। মা হওয়ার পর শর্ত রেখেছেন তিনি। এরপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। কটাক্ষও শুনতে হয়েছে অনেক। আবার তাকে সমর্থনও করেছেন অনেকে। এই বিতর্কে এবার ঘি ঢাললেনধুরন্ধরসিনেমার পরিচালক আদিত্য ধর।

ধুরন্ধরসিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেতা রণবীর সিং। এমন ভয়ানক রূপে এর আগে তাকে কখনো দেখেননি দর্শকরা। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম। সেই দাবি করেছেন এ সিনেমার পরিচালক আদিত্য ধর।

ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পরিচালক বলেন, অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই টানা দেড় বছর ধরে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা করে কাজ করেছেন। কিন্তু এরপরও কেউ একবারও নিয়ে কোনো অভিযোগ তোলেননি।

আদিত্য ধর যখন মন্তব্য করছিলেন, ঠিক তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার স্বামী রণবীর সিং। তাই নতুন করে বিতর্ক ঘনীভূত হয়েছে। রণবীর সিনেমার সবার প্রশংসা করতেই মন্তব্য করেছিলেন পরিটালক।

কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবিদীপিকাকে খোঁচা দিতেই মন্তব্য করেছেন আদিত্য ধর।

 

 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর থেকে কন্যা দুয়াকে সময় দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাই শর্ত রেখেছিলেনআট ঘণ্টার বেশি কাজ করবেন না অভিনেত্রী। এই শর্তের কারণে দক্ষিণী সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাস্পিরিটথেকে বাদ পড়েছন তিনি। এমনকিকল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েল থেকেও নাকি একই কারণে বাদ পড়েছেন তিনি। মুহূর্তে দীপিকা ব্যস্ত রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের সিনেমাকিংনিয়ে।