NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, যা বললেন মুকেশ ভাট


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, যা বললেন মুকেশ ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে। অভিনেত্রীর অভিনীত 'জিগরা' সিনেমাটি বক্স অফিসে দারুণ পারফরম্যান্স না করলেও, দর্শক মহলে আলোচিত হয়েছিলেন আলিয়া ভাট।

সম্প্রতি অভিনেত্রী দিব্যা খোসলা কুমার জানিয়েছেন— 'জিগরা' সিনেমা  তৈরি করা হয়েছে তার 'সাবী'র অনুকরণে। দিব্যার অভিযোগের পাল্টা জবাব দিলেন আলিয়া ভাটের কাকা মুকেশ ভাট।

'সাবী'র প্রযোজক ছিলেন মুকেশ ভাট। দিব্যার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, পুরোটাই সিনেমার প্রচার পাওয়ার জন্য করা। মুকেশ বলেন, দিব্যা এটি কেন বলেছিলেন। কারণ সিনেমাটি যাতে প্রমোশন হয়। ও যা বলেছেন, তা সত্যি নয়। মুকেশ আরও বলেন, তার দাদা মহেশ ভাট 'গুমরাহ' নামে একটি সিনেমা বানিয়েছিলেন। সেই সিনেমার অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে 'জিগরা'।

মুকেশ ভাট আরও জানিয়েছেন, 'জিগরা' কোনোভাবেই 'সাবী'র নকল নয়। তিনি বলেন, যা কিছু বলা হচ্ছে, তার সবটাই প্রচার। সবার আকর্ষণ নেওয়ার জন্যই করা হচ্ছে। মুকেশ ভাট বলেন, প্রচার তো সবারই প্রয়োজন। যদি নেগেটিভ প্রচার হয়, তাহলে তার দর বেড়ে যায়।