NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সৌদির হোটেল কক্ষে দীঘিকে চিরকুট, যে বার্তা পেলেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সৌদির হোটেল কক্ষে দীঘিকে চিরকুট, যে বার্তা পেলেন অভিনেত্রী

সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে রিয়াদে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে অবস্থানকালে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তাকে এনে দিয়েছে আনন্দ আর আবেগের মিশেল।

দিঘী জানান, তিনি বাইরে থাকার সময়ে একজন পরিচ্ছন্নতা কর্মী তার হোটেল রুমে একটি ছোট চিরকুট রেখে যান। সেই নোটে দীঘির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে তিনি জানান, চিরকুটটি তাকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।ফেসবুকে দীঘি লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুম পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম। পরে অনেক হাঁটা–হাঁটি আর শপিং শেষে রুমে ফিরে দেখি টেবিলে রাখা একটি ছোট্ট নোট। সম্ভবত যিনি রুমটি পরিষ্কার করেছেন তিনি একজন বাংলাদেশি। এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে বিষয়টা সত্যিই ভীষণ মিষ্টি লাগল।

তিনি আরও লিখেছেন, এই ছোট্ট নোট আমাকে মনে করিয়ে দিল ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই রয়েছে। আমার ভক্তদের জন্যই আমি আজও লড়াই করছি। তাদের এই ভালোবাসা যেন সারাজীবন থাকে।

রিয়াদ সিজনের এ আয়োজনে শুধু দীঘি নন, উপস্থিত থাকবেন আসিফ আকবর, মনির খানসহ আরও বেশ কয়েকজন শিল্পী। প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন সিয়াম আহমেদ। এ ছাড়াও তার হাতে এখন আরও দুটি নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে।