NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কাজলের প্রাক্তনকে ঘিরে রহস্য ফাঁস, আলোচনায় টুইঙ্কেলের নামও!


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

কাজলের প্রাক্তনকে ঘিরে রহস্য ফাঁস, আলোচনায় টুইঙ্কেলের নামও!

ফের আলোচনায় বলিউড অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক ঘিরে টানাপড়েনের গুঞ্জনের মাঝেই সামনে এল নায়িকার এক প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ; যেখানে জড়িয়ে গেলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কেল দুজনেই জানান—তাদের দু’জনেরই একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। এ কথা বলতেই টুইঙ্কেলকে তৎক্ষণাৎ থামিয়ে দেন কাজল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও কৃতি স্যানন। অনুষ্ঠানের একটি পর্বে বিভিন্ন ইস্যুতে ‘সম্মতি বা দ্বিমত’ জানাতে হয় অতিথিদের। সেখানে একটি বিষয় ছিল—‘প্রিয় বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।’

এ বিষয়ে কাজল ও টুইঙ্কেল একমত হলেও ভিকি ও কৃতি জানান তাদের দ্বিমত। ভিকির যুক্তি, বন্ধু ও তার প্রাক্তনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে এবং দুজনই জীবনে এগিয়ে গেলে, অন্য কারও ওই প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়ানোতে সমস্যা থাকার কথা নয়। আর সমস্যা হলে বুঝতে হবে—বন্ধু ও তার প্রাক্তনের সম্পর্ক আসলে পুরোপুরি শেষ হয়নি। 

 

 

ভিকির এ মন্তব্যের পর আলোচনা আরও জমে ওঠে। তখনই কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কেল বলে বসেন, ‘আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু!’ টুইঙ্কেলের কথায় খানিকটা বিস্মিত হয়ে কাজল সঙ্গে সঙ্গে বলেন, ‘দয়া করে চুপ করো। একেবারে চুপ!’

যদিও সেই প্রাক্তনের নাম প্রকাশ করেননি তারা কেউই। তবে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

নেটিজেনদের একাংশের ধারণা—ওই ব্যক্তি পরিচালক অভিষেক কাপুর। তাদের অনুমান, টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে কিছুদিন কাজলের সঙ্গেও সম্পর্ক ছিল তার। তবে এটি কেবল ভক্তদের অনুমান—যার কোনো নিশ্চিত প্রমাণ নেই।