NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

মাইলফলক ছুঁয়ে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মাইলফলক ছুঁয়ে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল

মাইলফলক ছুঁয়ে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল ইসলাম।  বাঁহাতি এই স্পিনার নীরবে-নিভৃতে টেস্টে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম।

সিলেট টেস্ট শুরুর আগে ৪৯৭ উইকেট ছিল তাইজুলের। প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেট শিকার করে তাইজুল ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন। ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচে এসে এই মাইলফলক গড়েছেন তাইজুল।

তাইজুল খেলছেন ক্যারিয়ারে ৫৬তম টেস্ট। এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন ২৪০টি। ২৪৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবার ওপরে। অর্থাৎ আর মাত্র ৭টি উইকেট পেলেই দেশের ইতিহাসে টেস্টে সবচেয়ে বেশি উইকেটশিকারি হবেন তাইজুল ইসলাম।