NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের।

 

 

 

 

ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে।

আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এতে আরও বলা হয়েছে, হাইওয়ে টহলের এক অনানুষ্ঠানিক প্রতিবেদনে ১৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে।