NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের নিন্দা জানাল বাফুফে


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের নিন্দা জানাল বাফুফে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক আসিফ আকবর গতকাল ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এরপরই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

আসিফের মন্তব্যের প্রেক্ষিতে আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

চিঠিতে বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’

আজ দুপুরে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সাবেক জাতীয় ফুটবলার ও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘বিসিবির একজন সম্মানিত পরিচালক ফুটবল সম্পর্কে যে মন্তব্য করছে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলব এই ব্যাপারে যেন অবিলম্বে পদক্ষেপ নেয়।’

গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক আসিফ আকবর ফুটবলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। 

তিনি বলেছেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে।’

ক্রিকেট বোর্ডের নতুন এই পরিচালক আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যদি ফুটবল মা র পি ট করে, আমিও মা র পি ট করবো,  নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে।’

আসিফ আকবরের এমন মন্তব্যে ক্ষুব্ধ ফুবলাররা।