NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবে মাতলেন ট্রাম্প

হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।  খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের

পাঁচদিনের এশিয়া সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। ফিরেই রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে বার্ষিক হ্যালোইন ট্রিক-অর-ট্রিট অনুষ্ঠানে যোগ দেন তিনি। নানা সাজে সেজে অনুষ্ঠানে আসে শিশুরা। অনেকে কার্টুন চরিত্র, সিনেমার চরিত্র এমনকি ট্রাম্পের নিজস্ব পোশাকে সাজে।

বিশেষ এ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি মিষ্টি বিতরণ করেন। অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে হ্যালোইন উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। শিশুদের জন্য আয়োজনের প্রতিটি খুঁটিনাটি কার্যক্রমে ফুটে ওঠে আনন্দ এবং উৎসবের রঙিন আবহ।

অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

 

 ‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে।

প্রতিবছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে।