NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘জেলার’-এর সিক্যুয়ালে রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান?


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

‘জেলার’-এর সিক্যুয়ালে রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান?

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন। 

ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। 

 

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। 

এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং।

এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। 

 

কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা।

 

 

এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার।

সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি।