NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পাকিস্তানে বন্যা উপদ্রুতদের উদ্দেশে মোদির শোকবার্তা


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ এএম

>
পাকিস্তানে বন্যা উপদ্রুতদের উদ্দেশে মোদির শোকবার্তা

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যার কারণে পাকিস্তানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে যারা সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন, প্রাণ হারিয়েছেন — তাদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। প্রার্থনা করি, পাকিস্তানের এই দুঃসময় যেন দ্রুত কেটে যায়।’

গত শুক্র, শনি ও রবি— তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা শুরু হয়েছে পাকিস্তানের তিন প্রদেশ সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বেলুচিস্তানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী— বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৬২ জন, আহত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন।

এছাড়া বন্যার কারণে গত কয়েক দিনে পাকিস্তানে মারা গেছে ৭ লাখ ১৯ হাজার ৫৫৮টি গবাদি পশু, এবং ৯ লাখ ৯২ হাজার ৮৭১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানির নিচে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ার লাখ লাখ মানুষ বর্তমানে খাদ্য ও আশ্রহীন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

বন্যার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে বহু মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন।

পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বর্তমান দুর্যোগকে ‘দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা’ বলে উল্লেখ করেছেন।