NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

পেনাল্টি মিসের পরই অবিশ্বাস্য গোল, রেকর্ডের আরও কাছে রোনালদো


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

পেনাল্টি মিসের পরই অবিশ্বাস্য গোল, রেকর্ডের আরও কাছে রোনালদো

আল ফাতাহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৫-১ ব্যবধানে জিতে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে। সৌদি প্রো লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যেন থামতেই জানেন না। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে এক দুর্দান্ত শটে গোল করেন তিনি। বলটি উড়ে গিয়ে জালে লাগে উপরের কোনায়। এর মধ্য দিয়েই নতুন সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের মাঝেও আলো কাড়লেন রোনালদো।

তবে এক মিনিট আগেই তিনি মিস করেছিলেন একটি পেনাল্টি। এতে হতবাক হয়ে গিয়েছিলেন ঘরের দর্শকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ইউটিউব তারকা আইশোস্পিডও, যিনি রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত।

রোনালদো খুব দ্রুতই পুষিয়ে নেন সেই ভুল। সাদিও মানের পাস থেকে বল পেয়ে তিনি ডান প্রান্তে কিছু স্টেপওভার করে ডিফেন্ডারকে ফাঁকি দেন। এরপর দারুণ এক শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন। গোলরক্ষক দাঁড়িয়ে দেখেন শুধু বলের গতি।

এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৪৯তম গোল। ১ হাজার গোলের স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা। 

এই জয়ে আল নাসরের সংগ্রহ দাঁড়াল ১৫ পয়েন্টে। টানা পাঁচ জয়ে তারা সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে এখন।