NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

হোয়াইট হাউসে এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

হোয়াইট হাউসে এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রথম রাতের অভিজ্ঞতাকে ‘অবাস্তব বা স্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন।

এই সপ্তাহে হোয়াইট হাউসে ধনকুবের দাতাদের জন্য আয়োজিত এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘নির্বাচনে জয়ের পর প্রথম রাতে আমি মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের আবাসিক করিডরে দাঁড়িয়ে ছিলাম, আর লিংকন বেডরুমের দিকে তাকিয়ে ভাবছিলাম—এটা সত্যিই অবিশ্বাস্য। আমরা এখন হোয়াইট হাউসে, আর ওটা লিংকনের শয়নকক্ষ! এই ব্যাপারটা মেনে নিতে কিছুটা সময় লাগে।’

তিনি আরো বলেন, ‘আমি এখনো হয়তো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি।

এটা এক বিশেষ জায়গা। কী বলব, আমাদের এটি যত্নে রাখতে হবে।’

 

নৈশভোজে ট্রাম্প জানান, তিনি লিংকন মেমোরিয়ালের সামনে একটি ‘বিজয় তোরণ’ নির্মাণ এবং হোয়াইট হাউস সংস্কারের পরিকল্পনা করেছেন, যার মধ্যে ২০০ মিলিয়ন ডলারের একটি নতুন বলরুমও থাকবে—যা ওই অনুষ্ঠানের ধনী অতিথিরা অর্থায়ন করছেন।

এ ছাড়া তিনি হোয়াইট হাউসের পশ্চিম কলোনেডে ‘প্রেসিডেনশিয়াল হল অব ফেম’ তৈরি করেছেন এবং রোজ গার্ডেন পুনর্নির্মাণ করেছেন— যেখানে ঘাস সরিয়ে পাকা পথ ও বসার জায়গা যুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি বিস্ট জানিয়েছে।

 

হোয়াইট হাউসের দক্ষিণ-পূর্ব কোণের দ্বিতীয় তলায় অবস্থিত লিঙ্কন বেডরুমটি আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। নাম থেকে মনে হতে পারে আব্রাহাম লিংকন এখানে বিশ্রাম নিতেন, কিন্তু ঐতিহাসিক দলিল প্রমাণ করে—তিনি কখনো এই কক্ষে ঘুমাননি। তার রাষ্ট্রপতিত্বের সময় এই ঘরটি মূলত অফিস ও সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো, যেখানে লিংকন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করতেন এবং যুদ্ধকালীন নথিপত্র লিখতেন।