NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই-প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই-প্রেসসচিব

গুম এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন, সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একইরকম আদেশ আসতে পারে।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে চাউর হওয়া সে খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।


 

জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রেসসচিব যোগ করেন, ‘এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।’

এদিকে আইসিটির যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়ার বিষয়টি শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনাসদর।