NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মাদ্রিদে ভবন ধসে নিহত ৪


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মাদ্রিদে ভবন ধসে নিহত ৪

স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যাঞ্চলে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। জরুরি পরিষেবাগুলো আজ বুধবার নিখোঁজ থাকা দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। গতকার মঙ্গলবার গভীর রাতে  ভবনটি আংশিকভাবে ধসে পড়ার কয়েক ঘণ্টা পরে সেখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে। ভবনটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা মেয়রের কাছে অবস্থিত।

 

 

জরুরি পরিষেবাগুলো জানায়  মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও প্রকল্প তত্ত্বাবধানকারী একজন নারী রয়েছেন। প্রাক্তন অফিস ব্লক ভবনটিকে হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। টাউন হলের রেকর্ড থেকে দেখা যায় যে, ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক্স-এ বলেছেন, ‘বুধবার ভোরে দমকল কর্মীরা বাকি দুজনকে উদ্ধার করেছেন।

এই কঠিন সময়ে আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন তাদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি।’ স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, শ্রমিকরা মালি, গিনি ও ইকুয়েডরের বাসিন্দা। আরো তিনজন সামান্য আহত হয়েছে। ধসের কারণ তদন্ত করা হচ্ছে।