NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ফ্লোটিলার নৌকায় ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ফ্লোটিলার নৌকায় ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিশিয়ায় নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি নৌকায় ড্রোন হামলার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, যে ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে দাহ্য পদার্থ ফেলে দেয়। এতে তিউনিশিয়ার সিদি বু সাঈদ বন্দরের বাইরে অবস্থানরত নৌকাগুলোতে আগুন লাগে।

 

হামলাগুলো ৮ ও ৯ সেপ্টেম্বর আলাদা ঘটনায় চালানো হয়, যেখানে একটি পর্তুগিজ পতাকাবাহী নৌকা এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা লক্ষ্যবস্তু ছিল। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধবিধি অনুসারে বেসামরিক জনগণ বা বেসামরিক স্থাপনায় দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী বা নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

 

এদিকে গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরপরই একটি ছাড়া সব নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী। এর পরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল।

 


 

পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলের নৌ সেনারা। সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে শুক্রবার সকালে। এ ছাড়া গাজা ফ্লোটিলায় ২০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল।