NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ফিলিস্তিনি বংশোদ্ভুত শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর করাদণ্ড


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

ফিলিস্তিনি বংশোদ্ভুত শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর করাদণ্ড

৩ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেন টেক্সাসের এক নারী। ঘটনাটি ঘটে ২০২৪ সালের মে মাসে। এ অভিযোগে ওই নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, জাতিবিদ্বেষের জেরে ওই পদক্ষেপ নেন অভিযুক্ত নারী।

 

সিবিএস নিউজ এবং ফোর্ট ওয়ার্থ স্টার-টেলিগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক অ্যান্ডি পোর্টার ৪৩ বছর বয়সী এলিজাবেথ উলফের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়া পর সাজা দেন। হামলার পর উলফকে গত বছর অভিযুক্ত করা হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও এই হামলার নিন্দা জানান। উলফ জুরি ট্রায়ালও এড়িয়ে যান।

 

মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন, গাজার ওপর আক্রমণ শুরু হওয়ার পর থেকে আমেরিকান মুসলিম, আরব ও ইহুদিদের বিরুদ্ধে হামলার হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে।

এই ঘটনা ঘটেছিল টেক্সাসের ইউলেসে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিং পুলে। পুলিশ রিপোর্ট অনুযায়ী, উলফ ৩ বছরের শিশুর মার সঙ্গে তর্ক করেন। মা তখন তার ৬ বছর বয়সী ছেলেসহ পুলে ছিলেন।

উলফ তাদের দেশে কোথা থেকে এসেছে তা জানতে চেয়েছিলেন।

 

রিপোর্টে বলা হয়েছে, উলফ শিশুটিকে ডুবিয়ে মারার চেষ্টা করেন এবং ৬ বছরের ছেলেকে ধরারও চেষ্টা করেন। তবে মা তার সন্তানকে পানি থেকে উদ্ধার করেন এবং মেডিকেল পরীক্ষা শেষে শিশুদের সুস্থ ঘোষণা করা হয়।