NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার দিয়ে উচ্ছ্বসিত প্রশংসা মালিঙ্গার


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার দিয়ে উচ্ছ্বসিত প্রশংসা মালিঙ্গার

বাংলাদেশের পেসার মারুফা আক্তার কি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা ডেলিভারিটাই উপহার দিলেন? লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা মনে করছেন এমনটাই।

মারুফার বোলিং দেখে এতটাই আপ্লুত হয়েছেন মালিঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটা শেয়ার করেছেন। লিখেছেন, ‘নিখুঁত স্কিল। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

 

নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ওই ম্যাচেই প্রথম ওভারে দুর্দান্ত দুই ইনসুইঙ্গার ডেলিভারিতে পাকিস্তানের দুই ব্যাটারকে বোল্ড করেন মারুফা। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আইসিসিও শেয়ার করেছে ভিডিও। মারুফার দুর্দান্ত বোলিং স্কিল নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা।দেখুন সেই ভিডিও

মারুফার জন্য অবশ্য এমন ডেলিভারি নতুন কিছু নয়। গত প্রায় তিন বছরে নানা সময়েই তিনি এসব দেখিয়েছেন। এমন ইনসুইং ডেলিভারিতে ব্যাটারকে আউট করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও।