NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিলকিস বানু মামলার আসামিদের মুক্তির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০১:১৩ পিএম

>
বিলকিস বানু মামলার আসামিদের মুক্তির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে মুসলিম নারী বিলকিস বানুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে।

২০০২ সালে গুজরাটের বহুল আলোচিত সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিলকিস বানুর পরিবারের অন্তত ১৪ সদস্যও নিহত হন।

বিলকিস বানু ধর্ষণ মামলার আসামিরা ১৫ বছরের কারাদণ্ডের সাজা শেষে মুক্তি পেয়েছেন। শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ভারতীয় চলচ্চিত্র তারকা এবং নারী অধিকার কর্মী শাবানা আজমি দেশটির রাজধানী নয়াদিল্লিতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিলকিস বানুর সাথে যা ঘটেছে, তার পরিবারের সাথে যা ঘটেছে, আমরা আমাদের দেশে দাঁড়িয়ে তা দেখতে পারি না। সেজন্য আমরা সবাই একত্রিত হয়ে আমাদের আওয়াজ তুলব।

dhakapost

বিক্ষোভে অংশ নেওয়া অদিতি নামের এক শিক্ষার্থী বলেন, নারী বিদ্বেষ আর পিতৃতান্ত্রিকতা এতটাই বেড়েছে এবং স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যে, এখন মানুষের জন্য ধর্ষণ স্বাভাবিক হয়ে গেছে।

এদিকে, পৃথকভাবে দেশটির অবসরপ্রাপ্ত শতাধিক বেসামরিক কর্মী ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তারা বলেছেন, ধর্ষকদের মুক্তি সব নারীর নিরাপত্তার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।

ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের দিন গত ১৫ আগস্ট বিলকিস বানু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করে গুজরাটের সরকার।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত আসামিরা গোধরা কারাগারের বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। এ সময় আত্মীয়-স্বজনরা তাদের মিষ্টি দেয় এবং শ্রদ্ধা জানানোর জন্য তাদের পা স্পর্শ করে।

বিলকিস বানু ধর্ষকদের মুক্তির এই সিদ্ধান্তকে ‘অবিচার’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এই ঘটনা ন্যায়বিচারের প্রতি তার বিশ্বাসকে ‘নাড়িয়ে দিয়েছে।’