NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত এ আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্থিনপন্থি আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন গুস্তাভো পেত্রো।

 

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি, মানবতার স্বার্থে ট্রাম্পের নির্দেশ অমান্য করুন। পেত্রো আরও দাবি করেন, ফিলিস্তিনকে মুক্ত করতে বৈশ্বিক সেনাশক্তি যুক্তরাষ্ট্রের সেনাশক্তির চেয়েও বড় হতে হবে।

 

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি জড়িত। তার প্রত্যক্ষ ইশারায় মার্কিন মিত্র ইসরায়েল গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

পেত্রোর এ বক্তব্যের একটি ভিডিও তার এক্স অ্যাকাউন্টে প্রকাশের পরেই তার ভিসা বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতায় উসকে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার বেপরোয়া ও উসকানিমূলক আচরণের কারণে তার ভিসা বাতিল করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

ভিসা বাতিলের প্রতিক্রিয়ায় পেত্রো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। তিনি বলেন, যে কারণে ফিলিস্তিন কর্তৃপক্ষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং আমাকে ভিসা থেকে বঞ্চিত করা হলো, তা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইন মানছে না।