NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সিতে খেলবেন জিদানের ছেলে


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সিতে খেলবেন জিদানের ছেলে

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি বদলেছেন। ফিফার অনুমোদনে এখন থেকে তিনি ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন।

২৭ বছর বয়সী এই গোলরক্ষক জন্মেছেন মার্সেইয়ের উপকণ্ঠে এবং ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন। তবে বাবার শেকড়ের টানেই আলজেরিয়ার জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে আলজেরিয়া, সেক্ষেত্রে বাবার মতোই বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা।

 

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা এরই মধ্যে স্প্যানিশ ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার পর রায়ো ভায়েকানোর জার্সিতেও লা লিগায় নেমেছেন তিনি। ২০২২ সালে এইবারে খেলার পর বর্তমানে স্পেনের দ্বিতীয় সারির দল গ্রানাডার গোলপোস্ট সামলাচ্ছেন।

 

জিনেদিন জিদানের বাবা–মা ছিলেন আলজেরিয়ার কাবাইলি অঞ্চলের বাসিন্দা। সেখান থেকেই আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা পেয়েছেন লুকা।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জিনেদিন জিদান ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন দুটি গোল। তবে ২০০৬ সালের ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে, যে ম্যাচটি পরে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।