NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইয়র্ক সিটি জবে আবেদন চলছে


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

নিউইয়র্ক সিটি জবে আবেদন চলছে

হাকিকুল ইসলাম খোকন,  নিউইয়র্ক সিটি জবে অনেকেই যোগ দিতে চান। কিন্তু যথাযথ প্রক্রিয়া না জানার কারণে ও পরীক্ষার সময়সূচি সময়মতো না জানায় আগ্রহীরা সিটি জবে যোগ দিতে পারেন না। প্রতি মাসেই নিউইয়র্ক সিটির একাধিক পদে লোকবল নিয়োগ করা হয় ও পরীক্ষা নেওয়া হয়। যারা এতে অংশ নিতে চান, তারা আবেদন করতে পারেন এনওয়াইসি ডিকাস-এর সাইটে গিয়ে। এ ছাড়া বিভিন্ন সময়ে সিটির পক্ষ থেকে বিভিন্ন জব ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে গিয়েও এ-সম্পর্কিত তথ্য জানা যায়। চলতি সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক ইভেন্ট। এসব ইভেন্টে যোগ দিতে চাইলে ডিকাসের সাইটে গিয়ে বিস্তারিত দেখা যাবে।
সিটিওয়াইড রিক্রুটমেন্ট অফিস সম্পর্কে জানার পাশাপাশি ডিকাস সম্পর্কেও জানতে হবে। নিউইয়র্ক সিটিতে হাজারো রকমের জব রয়েছে। এ ছাড়া ৮০টিরও বেশি সিটি এজেন্সি রয়েছে। ডিকাস সিটি সরকারের জন্য নিয়োগের প্রক্রিয়া প্রকাশ করে থাকে। সিটিওয়াইড রিক্রুটমেন্ট অফিস সিটির সরকারি চাকরি এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার জন্য পাঁচটি বরোজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সম্প্রদায়ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব করে থাকে। এনওয়াইসি জবস নিউজলেটার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় সংবাদ এবং তথ্য সরবরাহ করে।
নিউইয়র্ক সিটি বিভিন্ন পদে অসংখ্য নিয়োগ দিচ্ছে। শহরজুড়ে নিয়োগের পদগুলো দেখতে এবং আবেদন করতে আগ্রহীরা ক্যারিয়ার পৃষ্ঠা atnyc.gov/jobs দেখতে পারেন।