NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা। খবর বিবিসির, রয়টার্স।

পেনসিলভানিয়া স্টেট পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস বলেন, হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে পুলিশ।

 

স্থানীয় সময় বুধবার দুপুর ২টার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।

 

কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টি সম্প্রদায়ের কোডোরাস টাউনশিপে ওই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আর কোনো ঝুঁকি নেই। ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। এটি ফিলাডেলফিয়ার প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। কর্মকর্তারা জানান, তারা একটি তদন্তের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন, যা আগের দিন শুরু হয়েছিল।

কমিশনার প্যারিস বলেন, তদন্ত চলমান থাকায় এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।

 

তিনি বলেন, তিনজন বীর পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য এবং এই দেশকে সেবা দিয়েছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের সমাজ হিসেবে আরও ভালো হতে হবে।

পরে নিহত তিন কর্মকর্তার স্মরণে শাপিরো অঙ্গরাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেল বলেন, এফবিআই স্থানীয় ও অঙ্গরাজ্যের কর্তৃপক্ষকে সহায়তা করছে। তিনি এক বিবৃতিতে বলেন, নিহত কর্মকর্তা, তাদের পরিবার এবং সমগ্র ইয়র্ক কাউন্টি সম্প্রদায়ের জন্য আমাদের প্রার্থনা রইল।