NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল টটেনহ্যাম


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল টটেনহ্যাম

লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টটেনহ্যাম হটস্পার দাপুটে জয় পেয়েছে। ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভির বিদায়ের পর এটি তাদের প্রথম ম্যাচ, আর জয় দিয়ে নতুন অধ্যায়ের শুরু করল স্পার্সরা।

প্যাপে মাতার সার, লুকাস বার্গভাল এবং মিকি ফন ডি ভেন গোলগুলো করেন। দুই সপ্তাহ আগে বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হারের পর এই জয় টটেনহ্যামকে ছন্দে ফিরিয়ে আনলো।

 

অন্যদিকে ওয়েস্ট হ্যামের জন্য এটি আবারও হতাশার রাত। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলের চমকপ্রদ জয় তাদের যে আত্মবিশ্বাস এনে দিয়েছিল, তা নিমিষেই ভেঙে যায়। টানা সাতটি হোম ম্যাচে জয়হীন থেকে যাচ্ছে তারা- লন্ডন স্টেডিয়ামে এটি তাদের সবচেয়ে বাজে রেকর্ড।

পরাজয়ের সঙ্গে ওয়েস্টহ্যামের জন্য আরও বড় ধাক্কা আসে ৫৪ মিনিটে, যখন টমাস সাউচেক সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধে কর্নার থেকে গোল মিস করলেও বিরতির পর শুরুতেই সার হেডে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুর্দান্ত হয়ে ওঠে টটেনহ্যাম। ৪৭তম মিনিটে প্যাপে মাতার সার প্রথম গোল করেন।

 

এরপর লাল কার্ডের ধাক্কায় পুরোপুরি ভেঙে পড়ে ওয়েস্ট হ্যাম। ৫৪তম মিনিটে টমাস সাউচেক লাল কার্ড দেখার তিন মিনিট পরই বার্গভালের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। কিছুক্ষণের মধ্যেই (৬৪তম মিনিটে) বার্গভালের অ্যাসিস্ট থেকে ফন ডি ভেন তৃতীয় গোলটি করেন।

ম্যাচ শেষে চাপের মুখে থাকা ওয়েস্ট হ্যাম কোচ গ্রাহাম পটার বলেন, `প্রথমার্ধে ভালো লড়াই ছিল, কিছু সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু বিরতির পর আমরা ভুল করেছি, লাল কার্ড পেয়েছি এবং দ্রুত ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। এটা আমাদের জন্য অস্বস্তিকর রাত।‘

স্টেডিয়ামের গ্যালারি খালি হতে থাকে শেষ বাঁশি বাজার আগেই। সমর্থকদের হতাশা, দলের বাজে ফর্ম আর টানা জয়হীনতায় ওয়েস্ট হ্যামের সামনে এখন বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেল।