NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন।


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন।

হাকিকুল ইসলাম খোকন, 
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন ।তারা হলেন- ডেপুটি ইন্সপেক্টর পদে কারাম চৌধুরী, সার্জেন্ট পদে জসিম মিয়া, তুহিন খান এবং আবু নূর মোহাম্মদ সৈয়দ।

গত শুক্রবার ,৫ সেপ্টেম্বর,নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসে সংস্থাটি থেকে।


কারাম চৌধুরী বর্তমানে নিউ ইয়র্ক পুলিশের ১০৪ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত। বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক প্রেসিডেন্ট তিনি।

কারাম চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি আব্দুল মতিন চৌধুরীর একমাত্র সন্তান। ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন কারাম এবং ২০০৫ সালে নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা হিসেবে যোগ দেন।

সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া জসিম মিয়া বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-ট্রেজারার। বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তিনি ২০১৮ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি পান।


তুহিন খানের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ২০১৭ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন। তিনি পুলিশের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতি পাওয়া আরেক বাংলাদেশি আবু নূর মোহাম্মদ সৈয়দ ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি নিউ ইয়র্ক পুলিশের ট্র্যাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে। ২০১৮ সালে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) তাদের এ পদোন্নতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রেসিডেন্ট সার্জেন্ট-ডিটেকটিভ এরশাদুর সিদ্দিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক এক বিবৃতিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।


সংগঠনটির মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার  বাপসনিউজকে বলেন, “এই সাফল্য বাংলাদেশি-আমেরিকান পুলিশদের জন্য অনুপ্রেরণা হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। নিউ ইয়র্ক পুলিশে বর্তমানে হাজারেরও বেশি বাংলাদেশি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তাদের পেশাগত দক্ষতা, সততা ও সাহসিকতা প্রশংসিত।”