NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আমি নিশ্চিত কর্তৃপক্ষ নুরের ওপর হামলার তদন্ত করবে: প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

আমি নিশ্চিত কর্তৃপক্ষ নুরের ওপর হামলার তদন্ত করবে: প্রেস সচিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।

 

স্ট্যাটাসে তিনি লেখেন, আমি গণঅধিকার পরিষদের নেতা এবং আমাদের সময়ের এক সাহসী কণ্ঠস্বর নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।

প্রেস সচিব আরও লেখেন, একজন ছাত্রনেতা হিসেবে নুর ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন, যা এক প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ন্যায়বিচার দাবি করতে অনুপ্রাণিত করেছিল।

 

শফিকুল আলম বলেন, সম্প্রতি তিনি এবং তার সংগঠন জুলাই মাসের গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়েছেন, যা গণতন্ত্র, জবাবদিহিতা ও মর্যাদার সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল।

 

 

 

প্রেস সচিব আরও লেখেন, জুলাই অভ্যুত্থানের সময় তার গ্রেফতার এবং পরবর্তীতে নির্মম নির্যাতন কেবল মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। আমি নিশ্চিত কর্তৃপক্ষ এই হামলার তদন্ত করবে।