NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ইসরায়েলি অবরোধে গাজার দুর্ভিক্ষ আরো প্রকট, ক্ষুধায় মৃত্যু ১০


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

ইসরায়েলি অবরোধে গাজার দুর্ভিক্ষ আরো প্রকট, ক্ষুধায় মৃত্যু ১০

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে। ইসরায়েলের অবরোধ ও ধারাবাহিক বোমাবর্ষণের কারণে জরুরি জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছাতে না পারায় শিশুরা ক্রমবর্ধমান হারে ক্ষুধায় মারা যাচ্ছে।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক কড়া বক্তব্যে কর্মকর্তারা বলেছেন, গাজায় চলমান দুর্ভিক্ষ ও ব্যাপক ক্ষুধা একটি ‘পরিকল্পিত’ ও ‘মানুষ সৃষ্ট’ বিপর্যয়।

জাতিসংঘের উপ-মানবিক প্রধান জয়েস মুসুইয়া পরিষদকে জানিয়েছেন, গাজার উত্তর-মধ্য গভর্নরেটে (যেখানে গাজা শহর অবস্থিত) দুর্ভিক্ষ নিশ্চিতভাবে শুরু হয়েছে।

আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণে দেইর আল-বালাহ ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

তিনি বলেন, ‘বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে। গাজার এমন কোনো মানুষ নেই, যিনি ক্ষুধার অভিঘাত থেকে সম্পূর্ণ মুক্ত।

 

তিনি আরো জানান, পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে প্রায় ৪৩ হাজার শিশু আসন্ন মাসগুলোতে জীবন-সংকটের মুখোমুখি হতে পারে।

মুসুইয়া বলেন, ‘এই দুর্ভিক্ষ কোনো খরা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ফল নয়। এটি একটি সৃষ্ট বিপর্যয়—একটি যুদ্ধের ফল, যা ব্যাপক বেসামরিক মৃত্যু, আহত, ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ডেকে এনেছে।

 

এর আগে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরো ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এতে চলমান যুদ্ধের মধ্যে গাজায় ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, এর মধ্যে শিশু রয়েছে ১১৯ জন।