NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: তৌহিদ হোসেন


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: তৌহিদ হোসেন

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সঙ্গে চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

 

সংবা্দ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্প্রতি যে বৈঠক ও দেশটির মন্ত্রীদের সফরের ধারাবাহিকতা শুরু হয়েছে, তা কি চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, একেবারে এক শব্দে বললে- না। সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ চীনের ত্রিপাক্ষিক প্রস্তাবের কারণে নয়।

 

তিনি জানান, ত্রিপাক্ষিক ব্যবস্থায় চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আগ্রহ আছে। কিন্তু আমরা বলেছি, ঠিক ত্রিপক্ষিক নয়, আপনারা চাইলে চতুর্পাক্ষিক করেন। আরও দেশকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে বসি।তৌহিদ হোসেন আরও বলেন, আমাদের অবস্থান এখনো একই আছে এবং তারা সেটা কগনিজেন্সে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো উদ্যোগ হতে পারে।

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গত জুনে চীন ত্রিপক্ষীয় এক ‘অনানুষ্ঠানিক আলোচনা’র আয়োজন করেছিল। ১৯ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ওই ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।