NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

এমবাপের জোড়া গোল ভিনিসিয়ুসের জাদুতে রিয়ালের দ্বিতীয় জয়


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

এমবাপের জোড়া গোল ভিনিসিয়ুসের জাদুতে রিয়ালের দ্বিতীয় জয়

লা লিগায় ওভিয়েদোর মাঠে রোববার দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিলো রিয়াল মাদ্রিদ। কোচ জাবি আলোনসো শুরুতে বেঞ্চে রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এক গোলে সহায়তার পর নিজেও একটি গোল করে দলের ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস। দলের হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

 

এবারের মৌসুমে টানা দুই ম্যাচে শতভাগ জয় ধরে রাখা তিন দলের একটি রিয়াল মাদ্রিদ। তবে শীর্ষস্থান দখল করেছে ভিয়ারিয়াল, যারা জিরোনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

এছাড়া ওসাসুনা ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে এবং রিয়াল সোসিয়েদাদ দুই গোলে পিছিয়ে থেকেও এস্পানিওলের সঙ্গে ২-২ ড্র করেছে।

 

প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রদ্রিগো। জুন মাসে ক্লাব বিশ্বকাপের পর এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পাননি।

অবশেষে ৩৭ মিনিটে রিয়াল গোলের খাতা খোলে। আর্দা গুলারের দুর্দান্ত পাস নিয়ন্ত্রণ করে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান এমবাপে।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই তাদের শট ছিল ১৭টি, যেখানে ওভিয়েদো মাত্র একবার চেষ্টা করতে পেরেছিল।

 

ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়ুস মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে এমবাপেকে বাড়িয়ে দেন, আর তিনি নিচু শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

 

 

 

স্টপেজ টাইমে পাল্টা আক্রমণ থেকে ভিনিসিয়ুসের নির্ভুল ফিনিশে ব্যবধান দাঁড়ায় ৩-০।