NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাইম শেখের। স্টান্ডবাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

 

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। ৩১ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সাইফ হাসানও বলতে গেলে প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল 'এ' দল।

 

৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। তার ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্টান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।