NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক

 

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটির (২০২৫-২৬) কর্মকর্তাদের অভিষেক এবং ১২তম চার্টার অ্যানিভার্সারি উদযাপিত হয়েছে। গত ১৯ আগস্ট (মঙ্গলবার) লং আইল্যান্ডের ফার্মিংডেল ‘দ্যা রয়েল পাম’ বেঙ্কুয়েট হল এ এ আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাদিনি, ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ, সাবেক প্রেসিডেন্ট লায়ন এডভোকেট নাসির উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট ও রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিবসহ ডিস্ট্রিক্টের কর্মকর্তারা। চার শতাধিক লায়ন্স সদস্য ও অতিথির অংশগ্রহণে কেক কেটে ১২তম চার্টার অ্যানিভার্সারি উদযাপন করা হয়।

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নতুন প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন, কোরআন তেলাওয়াত, প্লেজ অব এলিজেন্স পাঠ এবং লায়ন টোস্টের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ডোলক বাদক শফিক মিয়ার তালে নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে নিউইয়র্কের এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার কয়েকজন ক্লাব নেতৃবৃন্দকে প্রোক্লেমেশন ও সাইটেশন প্রদান করেন। সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন টেরি পালাদিনি নেতৃবৃন্দকে সার্টিফিকেট তুলে দেন। এ বছর ক্লাবে ৪৬ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, যাদের শপথ পাঠ করান সাবেক প্রেসিডেন্ট ও রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাঈদ।

অভিষেক কমিটির চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ স্বাগত বক্তব্য দেন। এছাড়া ইভেন্ট কনভেনর লায়ন নুরুল আজিম, মেম্বার সেক্রেটারী লায়ন এএসএম উদ্দিন পিন্টু, ক্লাব সেক্রেটারী লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন ফাহাদ সোলায়মান প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

লায়ন শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা পরিবেশনা করেন এবং রিতু পর্ণা ব্যানার্জি সংগীত পরিবেশন করেন। এ বছরের ইলেকশন কমিশনার লায়ন রেজা রশিদ, লায়ন আমেনা নেওয়াজ, লায়ন আব্দুর রহিম হাওলাদারসহ সাবেক প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের বিশেষ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

আকর্ষণীয় র‌্যাফেল ড্র শেষে নতুন প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন।