NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

প্রশিক্ষণের মানোন্নয়নের তাগিদ তথ্য উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

প্রশিক্ষণের মানোন্নয়নের তাগিদ তথ্য উপদেষ্টার

ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (১৩ আগস্ট) পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

 

এসময় উপদেষ্টা বলেন, মানবসম্পদ উন্নয়নে এ প্রতিষ্ঠানের কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

প্রতিষ্ঠানের মানোন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের মানোন্নয়নেও কাজ করতে হবে।

 

এসময় তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাঠ্যক্রম যুগোপযোগী করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।